নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এনআইডি কার্ড ইস্যুর কার্যক্রম শুরু, আমেরিকায় জন্মগ্রহণকারি সন্তানেরাও পাবেন!

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে কন্স্যুলেট জেনারেল থেকে এনআইডি কার্ড প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ইস্যুর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন হলো ৩ অক্টোবর। নিউইয়র্কে বাংলাদেশের কন্স্যুলেট অফিসে অনাড়ম্বর এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সার্বিক সমন্বয়ে প্রবাসীদের ভোটার হওয়ার প্রত্যাশার বাস্তবায়ন ঘটলো।  এ সময় জানানো হয়, এনআইডি কার্ডধারীরা প্রবাসে থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তারা শুধুমাত্র ডাকযোগে ভোট দিতে পারবেন। প্রবাসে থেকে প্রাপ্ত এনআইডি কার্ডধারীরা ভোটের সময় বাংলাদেশে থাকলেও ভোট দিতে পারবেন না। নির্বাচনে প্রার্থী হবার সুযোগও পাবেন না বলে জানান আখতার আহমেদ।

Manual7 Ad Code

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আরো জানান, বাংলাদেশের পাসপোর্টধারী এবং আমেরিকায় জন্মগ্রহণকারি ১৮ বছরের অধিক বয়সী (২০০৮ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণকারি) সন্তানেরাও পাবেন এনআইডি (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড)। আবেদনের সময় জন্মগত সার্টিফিকেটের (১৭ ডিজিট ক্রমিকের) কপি অথবা নম্বর এবং বাংলাদেশি পাসপোর্টের কপি। এই পাসপোর্টের নাম, জন্ম তারিখ এবং বার্থ সার্টিফিকেটের নাম ও জন্মতারিখে গড়মিল হলে চলবে না। ইতিমধ্যেই যারা বাংলাদেশে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদনের প্রয়োজন নেই। কারণ, নিউইয়র্ক থেকে শুধুমাত্র নয়া এনআইডি কার্ড ইস্যু করা হবে।

Manual7 Ad Code

কন্স্যুলেট সূত্র আরো জানায়, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মোজাম্মেল হক, নির্বাচন কমিশনের উপ-সচিব মোস্তফা হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আবদুর রউফ মন্ডলও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামকে এনআইডি কার্ড প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের মধ্যে এনআইডি কার্ড ইস্যুর কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হলো। অনুষ্ঠানে জানানো হয়, শীঘ্রই ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, লসএঞ্জেলেস কন্স্যুলেট থেকেও এনআইডি ইস্যু করা হবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সোয়া কোটি প্রবাসীর মধ্যে ৫০ লাখের অধিকই ভোটার হবার যোগ্য। এই বিরাটসংখ্যক বাংলাদেশি যাতে প্রবাসে থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন-তেমন প্রত্যাশা প্রবাসীদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code