ঢাকা ডেস্ক
রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে ন্যাশনাল পিপলস যুব পার্টির উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন।
সভাপতির বক্তব্যে তারিকুল ইসলাম সুমন বলেন ন্যাশনাল পিপলস যুব পার্টি সবসময় মাদকের বিরুদ্ধে অবস্থান করে আসছে, সমাজ থেকে মাদককে বিতাড়িত করার উদ্দেশ্যে ন্যাশনাল পিপলস যুব পার্টি সমাজের শিশু কিশোরের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, গল্পের বই বিতরণ, ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম বিতরণ করে আসছে, যেন মাদকমুক্ত সুস্থ শিশু কিশোর এবং সুন্দর সমাজ গড়ে ওঠে।
তিনি আরো বলেন ন্যাশনাল পিপলস পার্টি,এনপিপির চেয়ারম্যান আলহাজ্ব শেখ সালাউদ্দিন ছালুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস যুব পার্টির প্রত্যেকটি নেতাকর্মী বাংলাদেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সামাজিক উদ্যোগ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। ন্যাশনাল পিপলস যুব পার্টি ইনশাল্লাহ একদিন বাংলাদেশের যুবকদের আইডল হিসাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের স্বচ্ছ সুন্দর মাদক মুক্ত, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, একটি যুব রাজনৈতিক শক্তিশালী সংগঠন হিসাবে বাংলাদেশের নেতৃত্ব দিবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস যুব পার্টির সাংগঠনিক সম্পাদক শান্ত, ন্যাশনাল পিপলস যুব পার্টি মিরপুর মডেল থানার সদস্য সচিব রুবেল হোসেন আকাশ, ন্যাশনাল পিপলস যুব পার্টির পল্লবী থানার সাধারণ সম্পাদক আল আমিন, সহ সভাপতি পল্লবী থানার মাসফিক, সহ সভাপতি পল্লবী থানার ইকরাম, ন্যাশনাল পিপলস যুব পার্টি পল্লবী থানার যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ, ন্যাশনাল পিপলস যুব পার্টির কেন্দ্রীয় কমিটির আল আমিন প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।