ব‍্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ অংশীজন সম্পৃক্ততা সম্পন্ন না করে তড়িঘড়ি করা আত্মঘাতীমূলক: টিআইবি

লেখক: Rumie
প্রকাশ: ১০ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপেোর্ট: ব‍্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, জাতীয় উপাত্ত ব‍্যবস্থাপনা অধ‍্যাদেশ, ২০২৫ এর খসড়ার ওপর বিশেষজ্ঞ পরামর্শ ও অংশীজন সম্পৃক্ততা সম্পন্ন না করে তড়িঘড়ি করে উপদেষ্টা পরিষদে অনুমোদনে গভীর উদ্বেগ, হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, উভয় ক্ষেত্রে উক্ত অধ্যাদেশ দুইটি স্থগিত করাসহ পর্যাপ্ত অংশীজনের সম্পৃক্ততা ও বিশেষজ্ঞ মতামত গ্রহণপ্রক্রিয়া
সন্তোষজনকভাবে সম্পন্ন করা সাপেক্ষে অগ্রসর হওয়ার আহবান জানিয়েছে সংস্থাটি। গতকাল রবিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘উপাত্ত সুরক্ষা আইনের খসড়া নিয়ে কর্তৃত্ববাদী সরকারের আমলে অংশীজনদের সাথে টানাপোড়েন চলমান অবস্থায় সরকার পতন হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সক্রিয়ভাবে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ-প্রক্রিয়া অনুসরণ করেছে এবং বেশকিছু ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে। তবে খসড়ায় অত‍্যন্ত গুরুত্বপূর্ণ দুর্বলতা ও ঝুঁকিবিষয়ক অংশীজনের পরামর্শ উপেক্ষা করে সরকার একতরফাভাবে সর্বশেষ খসড়া সম্পর্কে অংশীজনদের অবহিত না করে গোপনীয়তার আশ্রয় নিয়ে উপদেষ্টা পরিষদের অনুমোদন গ্রহন করেছে, যা নিন্দনীয়।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, অনেকটা আকস্মিকভাবে বৈশ্বিক চর্চার পরিপন্থী, অবাস্তব ধারনা প্রসূত তথাকথিত উপাত্ত ব‍্যবস্থাপনা অধ‍্যদেশ ২০২৫ এর খসড়া প্রণয়ন করে কোনো প্রকার উল্লেখযোগ্য বিশেষজ্ঞ পরামর্শ বা অংশীজন সম্পৃক্ততা ছাড়াই অতীব গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রভাব ও ঝুঁকিপূর্ণ তথাকথিত আন্তঃপরিচালন কর্তৃপক্ষ গঠন করার জন‍্য খসড়া অধ‍্যাদেশের অনুমোদন করেছে, যা বিশেষজ্ঞ অভিমত অনুযায়ী ব‍্যাপক ঝুঁকি ও আত্মঘাতী পরিণাম বয়ে আনবে। দুঃখজনক হলেও সত্যি যে, সরকারি ও আমলাতান্ত্রিক পরিসরের বাইরে এ অধ‍্যাদেশের ওপর বৃহত্তর আঙ্গিকে অংশীজনদের অভিমত গ্রহণ করা বা বিবেচনায় নেওয়ার কোনো প্রকার প্রয়াস দেখা যায়নি, যা কর্তৃত্ববাদী চর্চার হতাশাজনক দৃষ্টান্ত। অধ্যাদেশ দুইটি কার্যকর করা থেকে বিরত থেকে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সম্পৃক্ততা নিশ্চিত করে তাঁদের মতামত গ্রহণপ্রক্রিয়া সন্তোষজনকভাবে সম্পন্ন করার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধন পূর্বক বাস্তাবায়নের আহ্বান জানান তিনি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code