আওয়ামী লীগ কর্মী–সমর্থক যারা অন্যায় করেনি, তাদের রাজনীতি করার অধিকার আছে: নুর

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যারা আওয়ামী লীগের কর্মী বা সমর্থক কিন্তু জনগণের প্রতি অন্যায় করেনি, তাদেরও রাজনীতিতে অংশ নেওয়ার অধিকার রয়েছে।

Manual6 Ad Code

বুধবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত হবিগঞ্জ–৩ আসনের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন ভাই যেমনটি বলেছেন, আমরাও স্পষ্টভাবে বলতে চাই—দেশে অবস্থানগতভাবে আওয়ামী লীগের সমর্থক বা কর্মী যারা জনগণের প্রতি অন্যায় করেনি, জুলুম–নিপীড়ন চালায়নি, কারও বাড়িঘর দখল করেনি—তারা যেন সব রাজনৈতিক দলের জন্য উন্মুক্ত থাকে।”

তিনি আরও যোগ করেন, “বিএনপি ভালো লাগলে বিএনপিতে, জামায়াত ভালো লাগলে জামায়াতে, গণঅধিকার পরিষদ ভালো লাগলে গণঅধিকার পরিষদে, এনসিপি ভালো লাগলে এনসিপিতে যাক—মানুষ যেন স্বাধীনভাবে নিজের পছন্দের রাজনীতি করতে পারে। যারা ভালো মানুষ, তাদের রাজনীতি করার অধিকার রয়েছে।”

Manual6 Ad Code

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে নুর বলেন, “এই মুহূর্তে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে করার বাস্তবতা নেই। জাতীয় নির্বাচনকে ঘিরে কারও সঙ্গে জোট করা বা একীভূত হওয়ার তেমন সুযোগ নেই। তবে ইতোমধ্যেই অনেক দল আমাদের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার জন্য যোগাযোগ করছে। মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে।”

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আওয়ামী লীগ কর্মী–সমর্থক যারা অন্যায় করেনি
  • তাদের রাজনীতি করার অধিকার আছে: নুর
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code