

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের তাইওয়ান বিষয়ে জাপান ‘অবস্থান অপরিবর্তিত’ থাকার দাবি করলেও, তারা যেন সীমারেখা অতিক্রম না করে।
বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এমন সতর্কবার্তা দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। জাপানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন যে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি তাইওয়ানকে ঘিরে যে মন্তব্য করেছেন, তা সরকারের বিদ্যমান নীতিতে কোনো পরিবর্তন আনে না এবং জাপান এ অবস্থান থেকে সরে আসারও পরিকল্পনা করছে না। ব্রিফিংয়ে মাও নিং বলেন, তাইওয়ান প্রশ্নে জাপান সরকারের উচিত চীন–জাপানের মধ্যে বিদ্যমান চারটি রাজনৈতিক দলিলের নীতি অনুসরণ করা। ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ ধারণাগুলোকে অস্পষ্ট করা বা ইতিহাসের গতিপথ পাল্টানোর চেষ্টা করা উচিত নয়।