কানাডায় বট আইডি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:২০, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

কানাডায় বট আইডি

newsuk
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫
কানাডায় বট আইডি

Manual6 Ad Code

কানাডা ডেস্ক: সানফ্রান্সিসকো ক্রনিকলের প্রতিবেদনে মৌলভীবাজার থেকে পরিচালিত একটি আইডির কথা তুলে ধরা হয় যাতে দাবি করা হয়েছে, আইডিটি ২০২২ সালে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে ট্রাকচালকদের এই আন্দোলনকে সমর্থন করেছিল। (ছবি-নিউইয়র্ক টাইমস) সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার রাজনীতিতে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। যেসব দেশ থেকে এ বট আইডিগুলো পরিচালিত হয়, তার মধ্যে রয়েছে বাংলাদেশের নামও। কখনও অনলাইনে খুচরা পণ্য বিক্রির প্রচারণার অংশ হিসেবে এগুলো করা হয়, কখনও অন্য কোনো উদ্দেশ্যে। এসব আইডি থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার রাজনৈতিক বিভাজনকে কাজে লাগানোর অভিযোগও উঠেছে। প্রকাশিত সানফ্রান্সিসকো ক্রনিকলের প্রতিবেদনে ক্রিস্টল মেরি নামে একটি বট আইডির কথা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। বলা হয়, এ ফেসবুক আইডিটি ২১ বছরের বাংলাদেশি সাঈদ আহমেদ পরিচালনা করেন। পরিচালিত হতো বাংলাদেশের উত্তর- পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজার থেকে। দাবি করা হয়, ওই আইডি থেকে কনভয় ফ্রিডম-২০২২ নামে একটি গ্রুপ তৈরি করা হয়েছে, যেটি কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে ট্রাকচালকদের আন্দোলনকে সমর্থন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code