কঠোর হলো অভিবাসন নীতি, ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:০৭, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

কঠোর হলো অভিবাসন নীতি, ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল

newsuk
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫
কঠোর হলো অভিবাসন নীতি, ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল

Manual5 Ad Code

ইউরোপ ডেস্ক: ইউরোপে অভিবাসন নীতি কঠোর করতে নতুন প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো। নতুন এ প্রস্তাবের উল্লেখযোগ্য দিক হলো- অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ‘রিটার্ন হাব’ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত। সোমবার (৮ ডিসেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠক করেন ইইউয়ের ২৭ দেশের প্রতিনিধিরা। অভিবাসীদের ইউরোপে প্রবেশ ও ফেরত পাঠানোর নিয়ম আরও নিয়ন্ত্রিত করতে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। কঠোর শাস্তি: ইউরোপ ছাড়তে অস্বীকৃতি জানালে অভিবাসীদের দীর্ঘ সময় জেলে আটক রাখা যাবে। তৃতীয় দেশে ফেরত পাঠানো: নিজ দেশ নয় বরং ইইউ যে দেশগুলোকে ‘নিরাপদ’ বলে মনে করে সেখানে অভিবাসীদের পাঠানো যাবে। নতুন আইন অনুযায়ী, কমপক্ষে ৩০ হাজার আশ্রয়প্রার্থী ইউরোপের বিভিন্ন দেশে বণ্টন করতে হবে। দেশগুলো চাইলে শরণার্থী নেওয়ার পরিবর্তে প্রতি ব্যক্তির জন্য ২০ হাজার ইউরো সহায়তা দিতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code