স্বর্ণের দাম এক লাফে কমল ৯ হাজার, ভরি কত?

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আন্তর্জাতির বাজার লক্ষ্য করে দেশের বাজারেও সোনার দাম কমিয়েছে। টানা কয়েক দফা বাড়ার পর হঠাৎ এক লাফে কমলো প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম কমে ২ লাখ ৬৮ হাজার টাকা হয়েছে। গতকাল যা ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

Manual4 Ad Code

আজ বুধবার বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

Manual2 Ad Code

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা।

Manual4 Ad Code

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে গত তিনদিন বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখি ছিল। তবে আজকে সোনার বাজার দরপতন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ১৬৪ ডলার উঠেছে। গতকাল ছিল ৫ হাজার ৩৫৯ ডলার। এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code