তারা আমাদের পাশে না থাকলে আমরা কেন তাদের পাশে থাকব’

লেখক: Rumie
প্রকাশ: ১ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের কড়া সমালোচনা করে উত্তর আটলান্টিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের ব্যয় কমানোর ইঙ্গিত দিয়েছেন। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মিত্রদের অনাগ্রহকে কেন্দ্র করে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।

Manual6 Ad Code

শুক্রবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ন্যাটো দেশগুলোকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র বছরে কয়েকশ বিলিয়ন ডলার ব্যয় করছে। অথচ সংকটের সময়ে সেই মিত্ররাই যথাযথ সহযোগিতা করছে না।  তিনি এ অবস্থাকে ‘বিরাট ভুল’ হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র সবসময় মিত্রদের পাশে থেকেছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রতিদান পাওয়া যাচ্ছে না।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য এটা অনেক অর্থ সাশ্রয় করবে কারণ আমরা ন্যাটোকে রক্ষা করতে প্রতি বছর কয়েকশ বিলিয়ন ডলার ব্যয় করি। আমরা সবসময়ই তাদের পাশে থাকতাম কিন্তু এখন তাদের আচরণের ওপর ভিত্তি করে আমি মনে করি আমাদের আর থাকার প্রয়োজন নেই, তাই না?’

Manual6 Ad Code

এর আগে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তিনি এটিকে মিত্রদের জন্য ‘আনুগত্যের পরীক্ষা’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, যারা নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল, তাদের জন্য নৌযান পাঠানো একটি ‘খুবই ছোট প্রচেষ্টা’। ট্রাম্প সাফ বলেছেন, ‘তারা যদি আমাদের পাশে না থাকে, তবে আমরা কেন তাদের পাশে থাকব?’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code