অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাস, দুটি উত্থাপন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাস করেছে জাতীয় সংসদ। এছাড়া দু’টি অধ্যাদেশ আইনে রূপান্তরের জন্য বিল আকারে উত্থাপন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিন মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে ১৬টি বিল উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ। এর মধ্যে ১৪টি পাস হয়েছে। বিকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হচ্ছে—‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’, ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) ( রহিতকরণ) আইন, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমীর রংপুর (সংশোধন), ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত আইন, ২০২৬’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code