

ইন্টারন্যাশনাল ডেস্ক:ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটেছে উল্লেখ করে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এক বার্তায় তিনি জানিয়েছেন, তেহরানের ওপর থেকে শুল্ক ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হবে। তবে শর্ত হিসেবে তিনি ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে সমাহিত সব পারমাণবিক ধূলিকণা খুঁড়ে বের করবে এবং সেগুলো অপসারণ করবে।