এপ্রিল মাসের নির্ধারিত দামেই মে মাসে বিক্রি হবে জ্বালানি তেল

লেখক: Rumie
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এপ্রিল মাসের নির্ধারিত দামেই বিক্রি হবে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন তেল।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে। এছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম পড়বে ১৩০ টাকা।মে মাসের জন্য জ্বালানির দাম অপরিবর্তিত রাখার বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য লিটারে ১১০ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার মে, ২০১৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার ১ মে, ২০১৬ থেকেও বলবৎ থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code