যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর ‘সম্ভাবনা’ আছে : ইরানি সামরিক কর্মকর্তা

লেখক: Rumie
প্রকাশ: ৪ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ আলোচনার প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।তেহরান থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরান বৃহস্পতিবার রাতে মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে নতুন খসড়া প্রস্তাব জমা দেয়। তবে এতে কী রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।যুক্তরাষ্ট্র ও ইসরাইল ফেব্রুয়ারির শেষ দিকে যে যুদ্ধ শুরু করেছিল, তা ৮ এপ্রিল থেকে স্থগিত রয়েছে। এর মধ্যে পাকিস্তানে এক দফা শান্তি আলোচনা হলেও তা ব্যর্থ হয়।

Manual1 Ad Code

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে তারা যা প্রস্তাব দিচ্ছে, তাতে আমি সন্তুষ্ট নই।’ তিনি ইরানের নেতৃত্বের ভেতরে ‘তীব্র মতবিরোধের’ অভিযোগও তোলেন।তিনি বলেন, ‘আমরা কি গিয়ে তাদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে চিরতরে শেষ করে দেব—নাকি একটি চুক্তির চেষ্টা করব?’ তবে ‘মানবিক কারণে’ তিনি প্রথম পথটি নিতে চান না বলেও উল্লেখ করেন।শনিবার সকালে ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি ফার্স নিউজ এজেন্সিকে বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংঘাতের সম্ভাবনা রয়েছে।’তিনি বলেন, ‘প্রমাণ হয়েছে যে যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code