

ডেস্ক রিপোর্ট:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের বাসিন্দা এহসানুল হক ফেরদৌস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অধীন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক মনোনীত হয়েছেন।
বুধবার (১৩ মে ২০২৬) প্রকাশিত নতুন কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। তার পিতার নাম শামসুল হক।এর আগে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেন। তার আহ্বায়ক নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।