বেয় হেড, নিউ জার্সিতে কমিউনিটি সেবায় মোহাম্মদ জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান

লেখক: Rumie
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের বেই হেড-এ অবস্থিত ঐতিহাসিক ভেন্যু এল. ওন হাবার্ড হিস্টোরিক ল্যান্ডমার্ক-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ জাবেদ উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন ধরে তিনি এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি-এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় কমিউনিটির কল্যাণে নিবেদিতভাবে কাজ করে আসছেন। তাঁর মানবিক উদ্যোগ, নেতৃত্বগুণ এবং সামাজিক অবদানকে অনুষ্ঠানে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহাম্মদ জাবেদ উদ্দিনের এই অর্জন প্রবাসী কমিউনিটির জন্য গর্বের বিষয় এবং এটি সমাজসেবায় আরও অনুপ্রেরণা জোগাবে। এ সময় সংগঠনের সভাপতি সোহেল আহমেদ এবং সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমেদ উপস্থিত ছিলেন। তাঁরা সম্মাননা প্রাপ্তিকে স্বাগত জানিয়ে মোহাম্মদ জাবেদ উদ্দিনের অব্যাহত সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানটি সফলভাবে সম্পনড়ব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাইলস পার্কার, হিস্টোরিক ল্যান্ডমার্ক ডিরেক্টর। পুরো অনুষ্ঠানজুড়ে প্রবাসীকমিউনিটির মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code