ইরান ইস্যুতে জাতিসংঘে নতুন প্রস্তাব, ভেটোর ইঙ্গিত চীনের

লেখক: Rumie
প্রকাশ: ৯ ঘন্টা আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-বাহরাইন নতুন একটি প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নিয়েছে। তবে প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নিয়ে আপত্তি জানিয়ে এতে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে চীন।জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের সমালোচনা করে বলেন, “প্রস্তাবটির বিষয়বস্তু ও সময়, দুটিই সঠিক নয় এবং এ মুহূর্তে এমন কোনো প্রস্তাব পাস হলে তা পরিস্থিতি সমাধানে সহায়ক হবে না।”

Manual8 Ad Code

শনিবার (১৬ মে) আলজাজিরার লাইভ রিপোর্টে এ তথ্য জানানো হয়।খসড়া প্রস্তাবে ইরানকে হরমুজ প্রণালিতে হামলা ও মাইন পাতা বন্ধ করার দাবি জানানো হয়েছে। তবে কূটনীতিকরা জানিয়েছেন, ভোটাভুটিতে গেলে রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়তে পারে প্রস্তাবটি।গত মাসেও একই ধরনের যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল চীন ও রাশিয়া। তাদের দাবি ছিল, প্রস্তাবটি ইরানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট।

Manual2 Ad Code

জাতিসংঘবিষয়ক সংবাদমাধ্যম পাসব্লু প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও সাক্ষাৎকারে ফু কংকে এ প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমরা মনে করি না প্রস্তাবটির বিষয়বস্তু সঠিক, আর সময়টাও উপযুক্ত নয়।”তিনি আরো বলেন, “এখন প্রয়োজন হলো উভয় পক্ষকে আন্তরিকতা ও সদিচ্ছার সঙ্গে আলোচনায় বসতে উৎসাহিত করা, যাতে সমস্যার সমাধান সম্ভব হয়।”ফু কং বলেন, “এ পর্যায়ে কোনো প্রস্তাব পাস করা পরিস্থিতি সমাধানে সহায়ক হবে বলে আমরা মনে করি না।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code