হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

লেখক: Rumie
প্রকাশ: ২ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালির ওপর ঘোষিত ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের আগের অবস্থান থেকে সম্পূর্ণ ‘ইউ-টার্ন’ নিয়ে বিতর্কিত এই শুল্ক আরোপের ঘোষণাটি বাতিল করেছেন তিনি। তবে শুল্কের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের বিষয়টি তিনি আবারও জোরালোভাবে পুনর্ব্যক্ত করেছেন।

Manual2 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালি ইরান ব্যতীত বিশ্বের অন্য যেকোনো দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। ইরানকে এই সুবিধা থেকে বঞ্চিত রাখার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘ইরানের মিথ্যাচারী, সহিংস ও বিদ্বেষপূর্ণ নেতৃত্বের কারণেই তাদের এই পরিণতি ভোগ করতে হচ্ছে, যা মূলত দেশটিকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’
পূর্বে ঘোষিত ২০ শতাংশ শুল্ক প্রত্যাহারের বিকল্প হিসেবে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, শুল্ক আরোপের পরিবর্তে এখন উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে ‘বাণিজ্য ও বিনিয়োগ’ চুক্তির মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code