যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের মনোনীত প্রার্থীর সিনেটে শুনানি আজ

লেখক: Rumie
প্রকাশ: ১ ঘন্টা আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী ও তার সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যাঞ্চ বুধবার সিনেটে একটি বিতর্কিত মনোনয়ন শুনানির মুখোমুখি হচ্ছেন।সিনেটের বিচারবিষয়ক কমিটির সামনে উপস্থিত হয়ে ব্ল্যাঞ্চকে ডেমোক্র্যাটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান সদস্যের কাছেও কঠিন প্রশ্নের মুখে পড়তে হতে পারে।কমিটিতে মাত্র একজন রিপাবলিকান সদস্যও যদি তার বিপক্ষে ভোট দেন, তাহলে ৫১ বছর বয়সী ব্ল্যাঞ্চের যুক্তরাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ আটকে যেতে পারে।

Manual4 Ad Code

প্যাম বন্ডিকে ট্রাম্প বরখাস্ত করার পর থেকে ব্ল্যাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন| ডেমোক্র্যাটদের ভাষায়, ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে যে ‘প্রতিশোধমূলক’ অভিযান চালিয়েছেন, তার সঙ্গে ব্ল্যাঞ্চ ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।ট্রাম্পের কট্টর সমালোচক এফবিআই’র সাবেক পরিচালক জেমস কোমি ব্ল্যাঞ্চের সময়ে বিচার বিভাগের লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তিদের অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত এপ্রিলে কোমির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

Manual7 Ad Code

ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ব্ল্যাঞ্চের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি অপরাধ দমনে ‘অসাধারণ কাজ’ করছেন। তিনি বলেন, ‘প্রত্যেক রিপাবলিকান সিনেটরের’ উচিত তাকে স্থায়ীভাবে এ পদে অনুমোদন দেওয়ার পক্ষে ভোট দেওয়া।বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের আনা ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফেডারেল মামলাতেও তিনি প্রতিরক্ষা আইনজীবী দলের সদস্য ছিলেন| ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর দুটি মামলাই প্রত্যাহার করা হয়।সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেতা চাক শুমার সোমবার সিনেটে দেওয়া ভাষণে সহকর্মীদের ব্ল্যাঞ্চের মনোনয়ন প্রত্যাখ্যানের আহ্বান জানান।

Manual2 Ad Code

বিচারবিষয়ক কমিটিতে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও অন্তত দুজন রিপাবলিকান সিনেটর— অবসরে যেতে যাওয়া থম টিলিস ও ট্রাম্প সমর্থিত প্রতিদ্বন্দ্বীর কাছে প্রাথমিক নির্বাচনে পরাজিত জন কর্নিন— ব্ল্যাঞ্চের নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।বিচার বিভাগের এক হাজার ২০০-র বেশি সাবেক কর্মকর্তা ব্ল্যাঞ্চের মনোনয়নের বিরোধিতা করে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code