নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

লেখক: Rumie
প্রকাশ: ১ ঘন্টা আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কের ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। গত ১৭ আগস্ট ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান হলে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, দোয়া-মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং কর্মকর্তা মাহমুদুল হাসানের উপস্থাপনায় ‘জাতীয় শোক দিবস’র আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, সংগঠনের সহ-সভাপতি মোশাররফ শিকদার, কমিউনিটি এক্টিভিস্ট এইচ এম ইকবাল, শামীম আহমেদ, রেজা আব্দুল্লাহ, বিজয় কৃষ্ণ সাহা, নূরুল ইসলাম মিলন, আল-মামুন সরকার, রূপচান মিয়া, কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়া, মার্গারেট মল্লি¬ক, সঞ্চিতা ঠাকুর প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ফয়েজ। অনুষ্ঠানে রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটি নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। এজন্য পুরো জাতি তার কাছে কৃতজ্ঞ।
সভাপতি সাইদুর রহমান লিংকন ‘জাতীয় শোক দিবস’র দোয়া ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code