বাসাতেই তৈরি করুন রাজকীয় স্বাদের চিকেন খিচুড়ি

লেখক: Rumie
প্রকাশ: ১ দিন আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঐতিহ্যগতভাবে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা, নানা পদের ভর্তা কিংবা আচারই প্রথম পছন্দ হলেও, প্রতিদিনের চেনা স্বাদে রাজকীয় পরিবর্তন আনতে পারে ‘চিকেন খিচুড়ি’। মুরগির মাংস আর ভাজা চাল-ডালের মিশ্রণ এই খাবারটিকে করে তোলে অত্যন্ত লোভনীয় ও তৃপ্তিদায়ক। পরিবারের সবাইকে নিয়ে দুপুরের আয়োজনে এই পদ হতে পারে জমজমাট মেন্যু। খিচুড়ির সঙ্গে আস্ত চিকেনের টুকরো, রোস্টেড আলু, সেদ্ধ বা ভাজা ডিম, মচমচে বেগুন ভাজা ও সালাদ সাজিয়ে দিলে তা যেকোনো আড্ডায় উৎসবের আমেজ নিয়ে আসে। চিকেন খিচুড়ির সবচেয়ে বড় আকর্ষণ হলো পুষ্টির বৈচিত্র্য। চাল থেকে শর্করা, ডাল থেকে প্রোটিন এবং মুরগির মাংস থেকে পাওয়া যায় আরও প্রোটিনসহ বিভিন্ন পুষ্টি উপাদান। তাই এটি একসঙ্গে পেট ভরানোর পাশাপাশি খাবারে আনতে পারে বৈচিত্র্য। আসুন জেনে নেওয়া যাক কীভাবে চিকেন খিচুড়ি তৈরি করবেন-

উপকরণ

পোলাও বা আতপ চাল ২ কাপ।

মুগ ও মসুর ডাল ১ কাপ।

মুরগির মাংস আধা কেজি।

আলু ২টি।

পেঁয়াজ কুচি ১ কাপ।

Manual8 Ad Code

আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ।

হলুদ গুঁড়া ১ চা চামচ।

Manual5 Ad Code

মরিচ গুঁড়া ১ চা চামচ।

ধনে গুঁড়া ১ চা চামচ।

Manual6 Ad Code

গোটা গরম মসলা (এলাচ, দারুচিনি, তেজপাতা) ৩-৪ টি।

কাঁচা মরিচ ৪ টি।

ঘি ১ টেবিল চামচ।

সয়াবিন তেল প্রয়োজনমতো।

লবণ স্বাদমতো।

Manual4 Ad Code

প্রস্তুত প্রণালি

প্রথমে হাঁড়িতে তেল গরম করে গোটা মসলা ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর আদা-রসুন বাটা, গুঁড়া মসলা ও লবণ দিয়ে সামান্য পানি যোগ করুন। মসলা ভালোভাবে কষিয়ে নিন। তেল ওপরে উঠে এলে আগে থেকে তেলে ভেজে রাখা আলুর টুকরো ও মাংস দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে প্রায় ১৫ মিনিট কষিয়ে নিন, যাতে মাংস ভালোভাবে নরম হয়ে আসে। মাংস কষানো হয়ে গেলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ও ডাল হাঁড়িতে দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস ও মসলার সঙ্গে চাল-ডাল ৪-৫ মিনিট ভালোভাবে ভেজে নিন। এবার হাঁড়িতে প্রায় ৫ কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিন। সঙ্গে কয়েকটি আস্ত কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে দিন। পানি কমে চালের সমান হয়ে এলে হাঁড়ির ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দিন। কম আঁচে ১৫-২০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে প্রয়োজন হলে একবার আলতো করে নেড়ে দিতে পারেন। চাল ও ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে এলে বুঝবেন খিচুড়ি প্রায় তৈরি। চাল সিদ্ধ হয়ে খিচুড়ি ঝরঝরে হয়ে এলে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিন। এরপর চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখুন। গরম গরম পরিবেশন করুন সুগন্ধি ও রাজকীয় স্বাদের চিকেন খিচুড়ি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code