নিউইয়র্কে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ’র ‘কাস্টমার্স অ্যাপ্রিসিয়েশন ইভনিং’: প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ দিন আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এমডি ও সিইও রিয়াদ মাহমুদ চৌধুরী ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্ক ও বাফেলোসহ বিভিন্ন এলাকায় ব্যাংকের সাতটি শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রবাসী গ্রাহকদের কাছে ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।ডিজিটাল ম্যাপ দেখুন

Manual1 Ad Code

পরিদর্শনকালে তিনি শাখাগুলোর কার্যক্রম, গ্রাহকসেবার মান এবং রেমিট্যান্স সেবা প্রদানের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। পাশাপাশি গ্রাহকদের চাহিদা ও পরিবর্তিত প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

Manual5 Ad Code

Manual2 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত গ্রাহক ও কমিউনিটি প্রতিনিধিরা দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ভালো রেট, দ্রুত লেনদেন, সহজ প্রক্রিয়া এবং মোবাইল অ্যাপসহ আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।নতুন ভাষা শিখুন

মোহাম্মদ মালেক জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এ ধরনের গ্রাহক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code