বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

Manual6 Ad Code

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG) বিশ্বনাথের আয়োজনে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানে ‘শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন। (MIPS) উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্বনাথ পিএফজির অ্যাম্ভাসেডর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান এর সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিনের পরিচালনায় কর্মসূচির শুরুতে পৌর শহরের বাসিয়া ব্রিজের উপর একটি শান্তি র‍্যালি বের হয়। পরে স্থানীয় এক মিলনায়তনে “শান্তির সংস্কৃতি গঠন ও সহিংসতামুক্ত সমাজ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

​আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা অপরিহার্য। হিংসা-বিদ্বেষ ভুলে সব ধর্ম ও শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক শান্তি বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

Manual1 Ad Code

এসময় উপস্হিত ছিলেন, বিশ্বনাথ পিএফজির পিছ-অ্যাম্ভাসেডর সাংবাদিক তজম্মুল আলী রাজু, সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, গনফোরাম সভাপতি তরিকুল ইসলাম, পিএফজি সদস্য হোশাহীন আহমদ শাহীন, কাওছার খান, নাজমা বেগম, হাসিনা বেগম, আশিকুর রহমান রানা, হাসান মাহমুদ রিপন, শফিক আহমদ পিয়ার, আন্তঃধর্মীয় কমিটির সদস্য সচিব মলয় ভট্টাচার্য, সংগঠক কাওছার আহমদ তুলাই, তহুরুদ্দিন, কিনু মিয়া, এসপি সেবু, সুজিদ বৈদ্য​সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, এবং সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code