তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নিউইয়রকে বিএনপি আওয়ামীলীগ মুখোমুখি

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ দিন আগে

Manual8 Ad Code

সোহেল হোসাইন : জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। নিউ ইয়র্ক স্থানীয় সময় ২১ সেপ্টেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সফরসঙ্গীদের অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে মুক্ত রাখতে বিমানবন্দরে নিরাপত্তা কর্মী বা ভ‍্যানগার্ডের ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ‍্যাকসন হাইটস। স্থানীয় সময় শনিবার থেকেই বিএনপি এবং নিষিদ্ধ আওয়ামীলিগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে সরগরম হয়ে উঠেছে এলাকাটি। এরই ধারাবাহিকতায় রবিবার দুই পক্ষের স্লোগান এবং মুখোমুখি অবস্থানে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে।

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টাঙানো ফেস্টুন ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ আওয়ামীলিগের সমর্থকদের বিরুদ্ধে। ধীরে ধীরে দুই দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন জ‍্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দুই দলের নেতা-কর্মীদের উপস্থিতি। এ সময় দুই দলের সমর্থকদের নানা ধরনের ব‍্যঙ্গাত্মক স্লোগানে এক উত্তেজনাকর এবং হাতাহাতির পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবেশ স্বাভাবিক রাখতে এনওয়াইপিডি(পুলিশ)হস্তক্ষেপ করে এবং দুই দলকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়।

Manual4 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সমর্থক জানিয়েছেন, আওয়ামীলীগের একটি অংশ শান্তিপূর্ণ অবস্থান নিলেও সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আরেকটি অংশ হঠাৎ করেই নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে এসে ডাইভারসিটি প্লাজায় টানানো বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলে এবং এই পরিস্থিতির সৃষ্টি হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code