বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৮ সালে মিশিগানে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আয়োজন ফোবানা সম্মেলন আয়োজনের স্বত্ব অর্জনের ঘোষণা দেওয়া হয়।রোববার (৮ নভেম্বর) মিশিগানের ম্যাডিসন হাইটসে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার প্রকৌশলী আহাদ আহমেদ ও মোহাম্মদ আহাদ নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাবেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লুথফুল বারী নিয়ন।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন নির্বাহী সহসভাপতি হয়েছেন সুমন কবির, সহসভাপতি আলী আহমেদ ফারিস, আজহার রহমান ও তারেক জামান; যুগ্ম সাধারণ সম্পাদক লুথফুর রহমান ও দীপু চৌধুরী; কোষাধ্যক্ষ জসিম চৌধুরী; যুগ্ম কোষাধ্যক্ষ সাইফ ইসলাম; সাংগঠনিক ও অফিস সম্পাদক তাহমিদ চৌধুরী; প্রচার ও তথ্য সম্পাদক সায়েম চৌধুরী; শিক্ষা ও সাহিত্য সম্পাদক মীর তানভীর; ক্রীড়া ও বিনোদন সম্পাদক লিটন সূত্রধর; সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক রসি মীর; যুগ্ম সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক কে. ডি. বাবলু; মহিলা বিষয়ক সম্পাদক সারমিন তানিম এবং যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক তানিমা আলম। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ওয়াহিদুজ্জামান আগা, মুস্তাক চৌধুরী, রুহেল আমিন, জাফর ইকবাল মল্লিক, সৈয়দ আসাদুজ্জামান, কামাল পাশা, এ. এন. এম. এস. চৌধুরী, সাইমা জেরিন, তানিয়া আক্তার লিমা, জাকের চৌধুরী, মোহাম্মদ মোহাম্মেন হোসেন ও মাহমুদুল হাসান। অনুষ্ঠানে ২০২৮ সালের ফোবানা সম্মেলন মিশিগানে আয়োজনের স্বত্ব অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি জাবেদ চৌধুরী।

Manual5 Ad Code

তিনি বলেন, ফোবানা সম্মেলন শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি, ঐতিহ্য ও সাংগঠনিক সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সম্মেলন সফল করতে মিশিগানের সব বাংলাদেশি সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী ও সর্বস্তরের প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি। জাবেদ চৌধুরী বলেন, ‘ফোবানা ২০২৮ শুধু একটি সম্মেলন নয়; এটি আমাদের ঐক্য, সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য এবং সাংগঠনিক সক্ষমতা উত্তর আমেরিকাজুড়ে তুলে ধরার একটি অনন্য সুযোগ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সফল, মর্যাদাপূর্ণ ও স্মরণীয় আয়োজন উপহার দিতে চাই।’ সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানান। পাশাপাশি সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃত্ব এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual8 Ad Code

তিনি বলেন, আগামী দুই বছরে সংগঠনকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা বাড়ানো, সামাজিক সম্প্রীতি জোরদার, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ এবং বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী দুই বছরে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও যোগাযোগ বৃদ্ধি এবং ২০২৮ সালের ফোবানা সম্মেলন সফলভাবে আয়োজনের প্রস্তুতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠান শেষে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান উপস্থিত কমিউনিটি নেতারা। তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি মিশিগানের বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code