টিপটনে শেখের গাঁওয়ের শেখ বাড়ির পুনর্মিলনী

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

ব্রিটেনে বসবাসরত মৌলভীবাজার পৌরসভার শেখের গাঁওয়ের শেখ বাড়ির প্রবাসীদের এক পুনর্মিলনী ওয়েষ্ট মিডল্যান্ডসের টিপটনে অনুর্ষ্ঠিত হয়েছে। গত ২০ আগষ্ট অনুষ্ঠিত হওয়া এই পুনর্মিলনীতে কার্ডিফ,লন্ডন,ম্যানচেষ্টার, লাফবোরাসহ ব্রিটেনের বিভিন্ন শহর শেখ বাড়ির অধিবাসীরা স্বামী-স্ত্রী-সন্তান,নাতি-নাতনিসহ কয়েক প্রজন্মকে নিয়ে উপস্থিত হন। এ উপলক্ষ্যে টিপটনের ভিক্টোরিয়া পার্কে বিভিন্ন খেলাধুলারও আয়োজন করা হয়। পরে শেখ বাড়ীর সন্তান আফিয়া রাজার টিপটনের বাসভবনে এক ভোজ সভার আয়োজন করা হয়। সেখানে শেখ বাড়ির ঐক্য এবং মৃতদের রুহের মাগফেরাত কামনা ও জীবিতদের জন্য সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সুহেল আহমেদ রাজা।

Manual5 Ad Code

Manual1 Ad Code

Manual5 Ad Code

এসময় শেখ বাড়ির ঐক্য কামনা করে বংশ পরম্পরায় সুসম্পর্ক রাখার আশাবাদ ব্যক্ত করেন মাহফুজ আহমেদ রাজা,সাদমান আহমেদ রাজা,মারজিয়া রাজা প্রমুখ। তারা বলেন,শেখ বাড়ীর নতুন প্রজন্মকে একে অন্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মিলন মেলার আয়োজন করা হয়েছে। সবশেষে কেক কাটার মাধ্যমে দিনব্যাপি এই পুনর্মিলনী সমাপ্তি ঘঠে। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code