ম্যানচেষ্টারে নবীগঞ্জবাসীদের সাথে আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপির মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual4 Ad Code

মাহী মাসুম ঃ বৃটেন সফররত সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবুর সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জবাসীরা। ম্যানচেষ্টারের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় যোগ দিয়ে আলোচনাকালে প্রধান অতিথি হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু এলাকার বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতিসহ বিভিন্ন বিষয় প্রবাসীদের অবহিত করেন এবং অন্যান্য সমস্যার সমাধানের চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আলমগীর চৌধুরী। সামসুল হক ও আমানুল রশিদ খোকনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আবদুল মান্নান খান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসিক মিয়া সিজিল,সুরুজ্জামান মান্নান,সাইখুল ইসলাম,জসিম উদ্দিন আহমদ,জামাল আহমেদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code