বার্মিংহামে গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যানের সাথে মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual4 Ad Code

রাজু আহমেদ ঃ যুক্তরাজ্য সফররত সিলেটের বালাগঞ্জের গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সাথে মতবিনিময় সভা করেছে বার্মিংহামে বসবাসরত প্রবাসী গোয়ালাবাজার ইউনিয়নবাসী। প্রবাসী গোয়ালাবাজার ইউনিয়নবাসী ছাড়া বার্মিংহামের বাঙালী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৬ নভেম্বর বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি নেতা মাহবুব আলম চৌধুরী মাখনের সভাপতিত্বে,মুদাচ্ছির খান ও মাহমুদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় যোগ দিয়ে গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক তাঁর এলাকার উন্নয়নে নানা কর্মকান্ডে প্রবাসীদের সহযোগিতার প্রশংসা করে ভবিষ্যতেও এলকার উন্নয়নে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। মৌলানা রশীদ আহমেদের পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ গয়াছ মিয়া,হাজী আব্দুল অদুদ,আলহাজ্ব কলিম উল্যাহ বকুল,মিছবাউর রহমান মিছবাহ,সৈয়দ জমশেদ আলী,আলহাজ্ব কামরুল হাসান চুনু,আলহাজ্ব আবজার হোসেন,মোঃআলী হেলাল,আব্দুস ছত্তার চৌধুরী,ইমরান আলী,ফয়জুর রহমান,দিলোয়ার হোসেন,নুরুজ্জামান,মখদ্দুছ আলী,তারন মিয়া,মোহাম্মদ মোস্তাকিম চৌধুরী,আসিক মিয়া,এমদাদুর রহমান সুয়েজ,সিরাজুল ইসলাম তছলু, জামাল আহমদ,চুনু মিয়া,মাষ্টার আমিনুর রহমান শাহীন,আলতাফুর রহমান,মোনায়েম আহমদ,বেলাল আহমদ,রাসেল আহমদ,মইন চৌধুরী,জামাল মিয়া,শাওন আহমদ,রানা মিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code