৩ ডিসেম্বর বার্মিংহাম ও মিডল্যান্ডস জাতীয় পার্টির সম্মেলন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

আব্দুল কাদির আবুল ঃ আগামী ৩ ডিসেম্বর বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে বার্মিংহাম ও মিডল্যান্স জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। গত ৭ নভেম্বর বার্মিংহাম ও মিডল্যান্স জাতীয় পার্টির আহবায়ক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের আহবায়ক আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব আব্দুল কাদির আবুলের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন হেলাল এবং বার্মিংহাম জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব আজাদ চৌধুরী। সভার শুরুতে মরহুম হাবিবুর রহমান,আলাউর রহমান,আব্দুল হান্নান,আফরোজ মিয়া,আব্দুল মতিন চৌধুরী মতু মিয়া,ময়নুল ইসলাম চৌধুরী কদই মিয়াসহ বার্মিংহাম জাতীয় পার্টির জন্য কাজ করে যাওয়া প্রয়াত নেতৃবৃন্দের শ্রদ্ধার সাথে স্মরণ করে এক শোক প্রস্তাব গৃহিত হয়। এছাড়া সভা থেকে আগামী ৩ ডিসেম্বর দুপুর ১ টায় মিষ্টিদেশ রেস্টুরেন্টে বার্মিংহাম ও মিডল্যান্ডস জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠানের ঘোষনা দিয়ে তা সফল ও সার্থক করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম ও মিডল্যান্স জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলহাজ্ব কামরুল হাসান চুনু, আলহাজ্ব নজির আলী,মুফতি মিয়া,এম.এ. মোন্তাকিম,সুরত মিয়া, জামান আহমেদ প্রমুখ। সবশেষে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদের সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code