ভারতের সাবেক মন্ত্রী চিদাম্বরমের ছেলে গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual7 Ad Code

ভারতের সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমকে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। একটি দুর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিদেশি বিনিয়োগে টেলিভিশন কোম্পানি আইএনএক্স মিডিয়াকে সহায়তা করার বিনিময়ে ৪৬ বছর বয়সী ব্যবসায়ী কার্তি চিদাম্বরম সাড়ে তিন কোটি রুপি ঘুষ নেন বলে অভিযোগ ওঠে। সূত্র জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) সন্দেহ, কার্তি চিদাম্বরম তাঁর সঙ্গে সম্পর্কযুক্ত একটি কোম্পানির মাধ্যমে ওই সাড়ে তিন কোটি রুপি গ্রহণ করেন। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে নতুন একটি মামলা করা হবে।

Manual1 Ad Code

দিল্লির আদালতে হাজির হওয়ার পর কার্তি চিদাম্বরম সাংবাদিকদের বলেন, তিনি প্রতিহিংসার শিকার। তিনি যে নির্দোষ, তা প্রমাণিত হবে।

Manual3 Ad Code

লন্ডন থেকে আজ সকালে চেন্নাই বিমানবন্দরে পৌঁছার পর কার্তি চিদাম্বরমকে গ্রেপ্তার করা হয়। এরপর তদন্তকারীরা বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দিল্লিতে নিয়ে যান। কার্তি তদন্তকারীদের সহযোগিতা করছেন না বলে জানিয়ে সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুই সপ্তাহ হেফাজতে রাখার আবেদন করেছে।

Manual8 Ad Code

বাবা পি চিদাম্বরম অর্থমন্ত্রী থাকাকালে সেই প্রভাব ব্যবহার করে ২০০৭ সালে টেলিভিশন কোম্পানি আইএনএক্সের প্রায় ৩০০ কোটি রুপি বিদেশি বিনিয়োগের অনুমোদন ছাড় করানোর বিনিময়ে কার্তি চিদাম্বরম ওই ঘুষ নেন বলে অভিযোগ ওঠে। এ ছাড়াও কর-সংক্রান্ত একটি তদন্ত বন্ধ করার বিনিময়েও কার্তি আইএনএক্স থেকে ঘুষ গ্রহণ করেন বলে সিবিআই জানিয়েছে। আইএনএক্সের মালিক পিটার ও ইন্দ্রানি মুকেরজিয়া। তাঁরা একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুর্জেওয়ালা অভিযোগ করেছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারি থেকে মনোযোগ সরাতে সরকার কার্তিকে গ্রেপ্তার করেছে। বিজেপির সামবিত পাত্র বলেছেন, ‘এটা আইন, প্রতিহিংসা নয়। যদি দুর্নীতির দায়ে কাউকে গ্রেপ্তার করা হয় এবং আইন তার নিজস্ব গতিতে চলে, তবে কোনো রাজনৈতিক দলের প্রতিহিংসার অভিযোগ আনার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।’
গত বছরের মে মাসে কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে একটি মামলা করে সিবিআই। এরপর তাঁকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code