সিরিয়ায় রাশিয়ান বিমান বিধ্বস্ত : নিহত ৩২

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

সিরিয়ার লাতাকিয়া প্রদেশে রাশিয়ার একটি সামরিক মালবাহী প্লেন বিধ্বস্ত হয়ে ৩২জন আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো একথা জানিয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার খবরে বলা হয়, সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হামেইমিম বিমানঘাঁটিতে এ প্লেনটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

কর্মকর্তারা জানান, প্লেনটিতে ২৬জন যাত্রী ছিলেন। আর ছয়জন ক্রু ছিলেন। যাদের সবাই মারা গেছেন।

এর আগে গত ৩১ ডিসেম্বর সিরিয়ার বিদ্রেোহীদের মটার হামলায় একটি রাশিয়ান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code