বিরল রোগে আক্রান্ত ইরফান খান

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

বলিউড তারকা ইরফান খান বিরল রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। সোমবার ইরফান খানের একটি টুইটের ভিত্তিতে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। ওই টুইটে ইরফান বেশ কয়েক দিন ধরে তিনি বিরল রোগে আক্রান্ত বলে উল্লেখ করেছেন। খবর এবেলাডটইনের।

Manual8 Ad Code

খবরে বলা হয়েছে, বলিউড তারকা ইরফান খান সোমবার একটি টুইট করেন। টুইটে তিনি জানান, বেশ কয়েক দিন ধরে তিনি বিরল রোগে আক্রান্ত। স্বাভাবিকভাবে অভিনেতার এমন মন্তব্য ঘিরে জলঘোলা শুরু হয়েছে। উদ্বিগ্ন তার ভক্তরা।

Manual1 Ad Code

ইরফান টুইটে জানান, এক একসময় জীবন অপ্রত্যাশিত ধাক্কা দিয়ে আপনাকে জাগিয়ে দেয়। গত ১৫ দিন ধরে আমি একটি রহস্যের মধ্যে যাচ্ছি। বিরল গল্পের খোঁজে করতে করতে যে আমি নিজেই বিরল রোগে আক্রান্ত হব, তা কখনও ভাবতেও পারিনি। যদিও আমি হাল ছাড়ছি না। আগের মতোই নিজের পছন্দের জন্য লড়ে যাব।

তবে তিনি কী রোগে তিনি আক্রান্ত, তা স্পষ্ট করে উল্লেখ করেননি। এ নিয়ে অহেতুক জল্পনা না করতে অনুরোধ করেছেন তিনি। ইরফান জানিয়েছেন, সব পরীক্ষা-নিরীক্ষার পরে নির্দিষ্টভাবে রোগটির কথা জানতে পারলে তিনিই সবাইকে বিষয়টি জানাবেন।

Manual3 Ad Code

প্রসঙ্গত, বিশাল ভরদ্বাজের সিনেমায় ইরফান খান ও দিপিকা পাড়ুকোনের একসঙ্গে অভিনয় করার কথা ছিল। কিন্তু ইরফানের শারীরিক অসুস্থতা থাকায়, পরিচালক ছবির কাজ কয়েক মাস পিছিয়ে দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code