পাইলট ও উড়োজাহাজ ভালো ছিল: বেবিচক চেয়ারম্যান

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code
গত সোমবার দুপুরে নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা’র উড়োজাহাজাটি বিধ্বস্ত হয়। এতে ত্রুসহ ৭১ জন ছিল। নিহত হয় ৪৯ জন। এ ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম নাইম হাসান। তিনি বলেন, এ ঘটনায় কোনো সমস্যা ছিল না। বিধ্বস্ত বিমানটির ক্যাপ্টেন আবিদ সুলতানও পাইলট হিসেবে ভালো ছিলেন।
একইসঙ্গে তিনি বলেন, এ ঘটনা পুরো দেশের জন্য একটা মর্মাহত হওয়ার মতো ঘটনা। তাই আমরা অবশ্যই এই ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করব। এমন ঘটনা যেন আর কখনও না ঘটে। সে অনুযায়ী পদক্ষেপও নেওয়ার কথা বলেছেন তিনি।
বেবিচক চেয়ারম্যান বলেন, উড়োজাহাজটি ঠিক ছিল বলেই ছাড়পত্র পেয়েছিল এটি। সিভিল এভিয়েশন থেকে এয়ারওয়ার্দি সার্টিফিকেট না পেলে কেউ ফ্লাই করতে পারবে না।
তিনি জানান, এই এয়ারক্রাফটের ব্যাপারে বলতে পারি এটা সকালে দুটো সর্টিং করে এসেছে। অলরেডি এটা তো টেস্টেড। সকালে ঢাকা-চট্টগ্রাম দুবার যাবার পর এটা ছিল তার তৃতীয় ফ্লাইট। উড়োজাহাজটি ভালো ছিল, এটা তো নিঃসন্দেহে প্রমাণিত।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code