সালমানের ছবি মুক্তির আগেই ‘কোটিপতি’!

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :  বক্স অফিসের দৌড়ে সালমান খানের ‘রেস থ্রি’ ছবি মুক্তির আগেই এগিয়ে আছে। এবার ঈদে বলিউডের ভাইজান তাঁর ভক্তদের উপহার দিচ্ছেন ‘রেস’ সিরিজের এই নতুন ছবি। তৈরি করছে সালমানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিটি মুক্তির আগেই কোটি রুপি আয় করেছে। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, ‘রেস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই ছবি বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি হতে চলেছে। শোনা গেছে, সালমানের এই নতুন ছবির স্যাটেলাইট স্বত্ব ১৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।

Manual3 Ad Code

সালমানের ছবি বলেই স্যাটেলাইট কর্তৃপক্ষ বিপুল অর্থের বিনিময়ে এর স্বত্ব কিনেছে। অনেকেরই ধারণা, ঈদে সালমান খানের ছবি মানেই হিট। আরও শোনা গেছে, সাল্লু মিয়ার এই ছবির জন্য প্রথমে ৭৫ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন এই বলিউড তারকা। ছবির অন্যতম প্রযোজক রমেশ তৌরানিও নাকি স্যাটেলাইটের মূল্য এত কম হোক, তা চাননি।

Manual8 Ad Code

এদিকে প্রযোজক হিসেবে সালমান ছবি থেকে উপার্জিত অর্থ এবং স্যাটেলাইট আয়ের অংশ নেবেন বলে আগেই স্থির করেছেন। গত বছর বলিউড সুলতানের ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর স্যাটেলাইট স্বত্ব ৭০ কোটি রুপিতে বিক্রি হয়েছিল। বলিউডের ইতিহাসে এর আগে কোনো ছবি এত বেশি দামে স্যাটেলাইটে বিক্রি হয়নি। এবার নিজের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন সালমান। এবার তাঁর নিজের ছবি ‘রেস থ্রি’র ক্ষেত্রে স্যাটেলাইট স্বত্বের অঙ্ক আগের থেকে দ্বিগুণ করেছেন।

Manual6 Ad Code

রেমো ডি সুজা পরিচালিত ‘রেস থ্রি’ মুক্তি পাবে আগামী ১৫ জুন। ছবিতে সালমান খান ছাড়া আরও দেখা যাবে ববি দেওল, অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ডেইজি শাহকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code