নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

লাইফস্টাইল ডেস্কঃ ইলিশের নাম শুনলে জিভে জল আসে অনেকেরই। মাছে ভাতে বাঙালি আর মাছের আমাদের জাতীয় মাছ ইলিশ। স্বাদ এবং গন্ধের কারণে ইলিশের কদর সবসময়ই বেশি। ইলিশ দিয়ে রান্না করা যায় হরেক পদের মজার খাবার। আজ রইলো নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা রান্না করার রেসিপি-

আরও পড়ুন: চিকেন মালাই বিরিয়ানি রাঁধবেন যেভাবে

Manual2 Ad Code

উপকরণ: ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজ বাটা ১-৩ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, লেবুর রস ১ চা চামচ, নারিকেলের দুধ আধা কাপ, টেস্টিং সল্ট কোয়ার্টার চা চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া কোয়ার্টার চা চামচ, টক দই আধা কাপ, জিরা গুঁড়া আধা চা চামচ, এলাচ, দারচিনি তিনটি করে, কেওড়া জল কোয়ার্টার চা চামচ।

আরও পড়ুন: সাতকরা দিয়ে গরুর মাংস

Manual7 Ad Code

প্রণালি: মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে এলাচ, দারুচিনি ভেজে পেঁয়াজ বাটা হালকা ভেজে নিন। এর পর আদা-রসুন বাটা ও জিরা গুঁড়া ও লবণ দিয়ে মসলা ভালো করে ভেজে নিন। এবার দই, কাঁচামরিচ, স্বাদমতো লবণ ও চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। ইলিশ মাছ দিয়ে নেড়ে নারিকেলের দুধ ও জায়ফল-জয়ত্রী গুঁড়ো এবং কেওড়া জল দিয়ে মৃদু আঁচে ঢেকে দিন। ১০ মিনিট রান্না করে মাছ মাখা মাখা হয়ে এলে লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code