একমাসেই পোশাক শ্রমিক সমস্যা সমাধানের আশ্বাস

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: আগামী এক মাসের মধ্যে পোশাক শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

গত কয়েকদিন থেকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধের পর উদ্ভুত পরিস্থিতিতে বুধবার (৯ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

টিপু মুন্সী বলেন, ‘নতুন বেতন কাঠামোর কারণে কোনও শ্রমিকের যদি বেতন কমে যায় তাহলে তা আগামী মাসের বেতনের সঙ্গে সমন্বয় করে পরিশোধ করা হবে। নতুন বেতন কাঠামোর অসঙ্গতি দূর করতে শ্রমিক পক্ষের ৫ জন, মালিক পক্ষের ৫ জনসহ শ্রম এবং বাণিজ্য সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কাজ করবে। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর গার্মেন্ট শ্রমিকদের বেতনের বিষয়ে আর কোনও সমস্যা থাকবে না।’

Manual4 Ad Code

এসময় তিনি গার্মেন্ট শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Manual5 Ad Code

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এই ধরনের আন্দোলনে অনেক সময় বাইরের লোক ঢুকে যায়। সে বিষয়টি সরকার কঠোরভাবে মনিটর করছে।’

Manual2 Ad Code

উল্লেখ্য, বেতন কাঠামোতে বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে ৬ জানুয়ারি থেকে থেকে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভ নিরসনে মঙ্গলবার (৮ জানুয়ারি) শ্রম ভবনে পোশাক শ্রমিক-মালিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া পোশাক শ্রমিকদের বেতন কাঠামোতে কোনও বৈষম্য বা অসঙ্গতি থেকে থাকলে চলতি জানুয়ারি মাসের মধ্যেই তা সংশোধন করা হবে। ফেব্রুয়ারিতে সংশোধিত গ্রেডিংয়েই বেতন পাবেন শ্রমিকরা।

বৈঠকে এ সমস্যা সমাধানে কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। এ কমিটিতে গার্মেন্টস মালিকদের পাঁচ জন, গার্মেন্টস শ্রমিকদের পাঁচজন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দুই সচিব থাকবেন। এই কমিটি চলতি মাসের মধ্যে পোশাক শ্রমিকদের জন্য সরকার ঘোষিত বেতন কাঠামোর কোনও গ্রেডের মধ্যে অসঙ্গতি থাকলে তা বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code