সিলেট আইনজীবী সমিতির সভাপতি জামিল, সেক্রেটারি হোসেন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual8 Ad Code

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৪৫৩ ভোট পেয়ে সভাপতি পদে এডভোকেট জামিলুল হক জামিল ও ৫৯০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে এডভোকেট হোসেন আহমেদ বিজয়ী হয়েছেন।

Manual2 Ad Code

এছাড়া প্রথম সহ-সভাপতি পদে মো. মুছলেহ উদ্দিন ও লাইব্রেরি সম্পাদক পদে আব্দুল করিম আকবরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় সহ-সভাপতি পদে এখলাসুর রহমান, যুগ্ম সম্পাদক পদে জোহরা জেসমিন ও শঙ্কর লাল দাশ, সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে সৈয়দা রাশিদা সাঈদা খানম, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে আলী হায়দার ফারুক, সহ-সম্পাদক পদে সাইফুর রহমান রানা, রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল হেলাল, প্রধান নির্বাচন কমিশনার পদে আলী মোস্তফা মিশকাতুন নুর , সহ নির্বাচন কমিশনার পদে মোখলেসুর রহমান ও নেপাল চন্দ্র চন্দ বিজয়ী হয়েছেন।

Manual1 Ad Code

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মো. আখতার হোসেন খান, মো. আজিজুর রহমান, মো. আব্দুল মান্নান চৌধুরী, এ এস এম আব্দুল গফুর, মো. ওবায়দুর রহমান, গৌর বিকাশ চৌধুরী, মো. ছয়ফুল হোসেন, মো. জমিরুল ইসলাম, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, দীনা ইয়াসমিন ও মো. ফজলুর রব বিজয়ী হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code