প্রতিমন্ত্রী মাহবুব মঙ্গলবার হবিগঞ্জে আসছেন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: মন্ত্রী হওয়ার পর ৪ দিনের সফরে নিজ জেলা হবিগঞ্জ আসছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এরশাদ আলী।

Manual1 Ad Code

তিনি জানান, মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে মন্ত্রীর নিজ উপজেলা হবিগঞ্জের মাধবপুর আসবেন। সেখানে সড়ক ও জনপথের সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি। সেখান থেকে বিকেল ৪টার দিকে নিজ বাড়ি উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে যাবেন। মরহুম পিতা মাওলানা আসাদ আলীর কবর জিয়ারত শেষে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

Manual4 Ad Code

পরদিন বুধবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। সকাল সাড়ে ১১টায় জেলা বারে আইনজীবীদের সাথে এবং সাড়ে ১২টায় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। বিকেল আড়াইটার দিকে জেলায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে নির্বাচনী এলাকা চুনারুঘাট যাবেন। বিকেল সাড়ে ৩টায় চুনারুঘাট উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে মাধবপুর সার্কিট হাউজে গিয়ে রাত্রীযাপন করবেন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় তিনি মাধবপুর উপজেলা সভাকক্ষে প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। দুপুর ১২টায় উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পন করবেন। দুপুর ২টায় চুনারুঘাট উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় শেষে মাধবপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) সারাদিন মাধবপুর উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। এবং ঐদিন বিকেলেই তিনি ঢাকায় ফিরে যাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code