শীতার্তদের পাশে মায়া-ছবি সমাজকল্যাণ সংস্থা ও শাহজালাল ব্যাংক
লেখক:
প্রকাশ: ৮ years ago
Manual7 Ad Code
ডেস্ক রিপোর্ট::মৌলভীবাজারে শীতার্তদে মাঝে বস্ত্র বিতরণ করেছে মায়া ছবি সমাজকল্যাণ সংস্থা৷ শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সৌজন্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়৷
সোমবার (২৮ জানুয়ারি) বিকালে শহরে ফরেস্ট অফিস রোডে দেব ভবনে মায়া ছবি সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের চেয়ারম্যান সৌমিত্র দেব এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক শাহাদাত বখত৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাসির উদ্দিন, বকুল আহমদ চৌধুরী, বিশিষ্ট নারী উদ্যোক্তা বেগম রাহেলি আহমদ, সংগঠক ও সংবাদকর্মী মাহমুদ এইচ খান।