লন্ডনে প্রথম নারী বিশপ নিয়োগ দিল চার্চ অফ ইংল্যান্ড

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট ::  প্রথমবারের মত একজন নারীকে লন্ডনের বিশপ হিসেবে নিয়োগ দিল চার্চ অফ ইংল্যান্ড। সোমবার সারাহ মুলালিকে চার্চ অফ ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ওই পদে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়া হয়।সারাহ মুলালি পেশায় একজন নার্স ছিলেন। সেখান থেকে ক্রমে তিনি চার্চ ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে আবির্ভূত হন।

Manual6 Ad Code

মুলালি লন্ডনের বিশপ রিচার্ড চার্ট্রেস-এর স্থলাভিষিক্ত হয়েছেন। রিচার্ড চার্ট্রেস মহিলাদের যাজক হিসেবে মহিলাদের নিয়োগ দেয়ার বিরোধিতা করে আসছিলন। একারনে, অনেকেই এই নিয়োগকে বিতর্কিত বলে মন্তব্য করছেন।
মুলালি এর আগে ইংল্যান্ডের ক্রেডিটন-এ বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের বিশপ হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনিই এখন চার্চ অফ ইংল্যান্ডের সবচেয়ে ঊর্ধ্বতন নারী কর্মকর্তা।

নার্স হিসেবে কর্মরত থাকার সময় মুলালি ২০০৫ সালে ইংল্যান্ডের প্রধান নার্সিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০০৬ সালে মুলালি ধর্ম যাজক হওয়ার সিদ্ধান্ত নেন।
এক সংবাদ সম্মেলনে মুলালি জানান, যারা তার বিরোধিতা করবেন তাদের সাথেও মিলিতভাবে কাজ করতে তিনি আগ্রহী।
মুলালি বলেন, ‘আমি জানি নারীদেরকে বিশপের পদে মেনে নেয়া কিছু মানুষের জন্য কঠিন। যারা ধর্মীয় কারনে যাজক হিসেবে আমার ভূমিকা মেনে নিতে অক্ষম, তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা বজায় থাকবে।

Manual2 Ad Code

ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি বলেন সারাহ মুলালি শুধু অন্যদেরকে পথ দেখাচ্ছেন না, একসঙ্গে সবাই মিলে বেড়ে ওঠার যে আদর্শ তিনি স্থাপন করেছেন তা লন্ডনের জন্যও সুফল বয়ে আনবে।
চার্চ অফ ইংল্যান্ড ২০১৫ প্রথমবার লিবি লেন নামের একজন মহিলাকে বিশপ হিসেবে নিয়োগ দিয়েছিল।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code