ম্যানেজমেন্ট ট্রেইনি নেবে যমুনা ব্যাংক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: বেসরকারি যমুনা ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে। এ–সংক্রান্ত চাকরির বিজ্ঞপ্তি আজ রোববার প্রথম আলোর ৭ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়েছে।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক পাস হতে হবে। স্নাতক পরীক্ষায় সিজিপিএ চারের মধ্যে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসিতে জিপিএ সাড়ে চার থাকতে হবে। এ লেভেল এবং ও লেভেলে ন্যূনতম বি থাকতে হবে।

প্রার্থীকে ৩০ মার্চের মধ্যে বয়স হতে হবে ৩০। দেশের যেকোনো স্থানে চাকরি করার মানসিকতা থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া প্রার্থী বেতন পাবেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। এক বছর পর চাকরি স্থায়ী হলে বেতন বৃদ্ধি হবে।
আবেদনের শেষ তারিখ ৩০ মার্চ। এর মধ্যেই প্রার্থীদের আবেদন করতে হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ও আবেদনের নিয়মাবলি পাওয়া যাবে http://jamunabankbd.com/career—এই ঠিকানায়। এই ঠিকানায় প্রার্থীদের আবেদন করতে হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code