পাঁচ আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালায় হামলাকারী ব্রেন্টন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে হ্যাগিল পার্ক এলাকায় দুই মসজিদে হামলাকারী বন্দুকধারী  ব্রেন্টন ট্যারান্ট তাণ্ডব চালানোর সময় পাঁচটি নিবন্ধিত আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

Manual7 Ad Code

জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘হামলার প্রধান সন্দেহভাজন একজন নিবন্ধিত আগ্নেয়াস্ত্রধারী। সে তাণ্ডব চালানোর সময় পাঁচটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে দুটি আধা-স্বয়ংক্রিয় (সেমি-অ্যাটোমেটিক) ও দুটি শটগান ছিল।’

Manual3 Ad Code

 

‘এই ব্যক্তি কীভাবে এসব আগ্নেয়াস্ত্র ও লাইসেন্স পেল এবং কীভাবেই বা সে হামলা চালানোর জন্য এই দেশে প্রবেশ করল সেসব বিষয় কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি এই মুহূর্তে একটি কথাই বলতে পারি, আমাদের অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে।’ আধা-স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধের বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান তিনি।

শুক্রবার জুমার নামাজের সময় কালো কাপড় ও হেলমেট পরা এক বন্দুকধারী ক্রাইস্টচার্চ শহরে হ্যাগিল পার্ক এলাকায় আল নুর মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি করে শুরু করে। এতে সর্বশেষ ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। এর মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন। এখনো নিখোঁজ রয়েছে আরো এক বাংলাদেশি। জানা যায়, শহরের আরো একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অনলাইনে সরাসরি হামলার ভিডিওচিত্র সম্প্রচারকারী এক বন্দুকধারীর নাম ব্রেন্টন ট্যারান্ট। ২৮ বছর বয়সী এই যুবকের মাথায় ক্যামেরা লাগানো ছিল। ব্রেন্টন জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক। সে দেশটির উত্তরাঞ্চলের গ্রাফটন শহরের বাসিন্দা। হামলার আগে অনলাইনে পোস্ট করা ৭৩ পৃষ্ঠার এক ইশতেহারে সে হামলার কারণ বর্ণনা করেছে।

Manual5 Ad Code

সেখানে ব্রেন্টন নিজেকে একজন সাধারণ শ্বেতাঙ্গ হিসেবে পরিচয় দেয়। মূলত শ্বেতাঙ্গদের ভূ-খণ্ড কখনোই অনুপ্রবেশকারীদের হবে না, এটা বুঝিয়ে দিতেই ওই হামলা চালানো হয় বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে ব্রেন্টনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত ব্রেন্টন ট্যারান্টের জামিনবিহীন রিমান্ড মঞ্জুর করেন। এতে আগামী ৫ এপ্রিল পর্যন্ত পুলিশ ব্রেন্টনকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ওই দিন তাকে সাউথ আইল্যান্ড সিটি হাইকোর্টে তোলা হবে।

নিউজিল্যান্ডের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার ঘটনায় আরো দুজন তাদের হাতে আটক রয়েছে। যদিও এদের বিরুদ্ধে কোনো অপরাধের তথ্য নেই।

Manual4 Ad Code

এদিকে পুলিশের সরবরাহ করা এক ছবিতে দেখা যাচ্ছে, ব্রেন্টন টারান্টকে সাদা রঙের কয়েদিদের শার্ট এবং হাতকড়া পরা অবস্থায় আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এদিকে এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম প্রকাশ করেছে পরিবার। ওই ব্যক্তির নাম দাউদ নবী (৭১)। তিনি আশির দশকে আফগানিস্তান থেকে নিউজিল্যান্ডে আসেন। বাকিদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে নিহতদের মধ্যে দুই বছরের এক শিশু এবং ১৩ বছরের এক কিশোরও রয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code