মৌলভীবাজারে এক পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রোববার রাত আনুমানিক ১০টার দিকে ভাটেরা ইউনিয়ন পরিষদে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

Manual6 Ad Code

ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্বেচ্ছায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও কলোনিতে বসবাসরত নিতাই দাস (৫০) ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন। বিষয়টি তিনি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান নজরুল ইসলাম তাদের ইসলাম ধর্ম গ্রহণের উদ্যোগ নেন।

Manual2 Ad Code

রোববার রাতে ইউনিয়ন পরিষদেই তাদের আনুষ্ঠানিকভাবে পবিত্র কালিমা পড়ে নিতাই দাসের পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্ম গ্রহণ করার পর নিতাই দাসের নাম পরিবর্তন করে ইব্রাহিম, স্ত্রীর নাম রহিমা, ছেলের নাম ইসমাইল এবং মেয়ের নাম কুলছুমা ও ফাতেমা রাখা হয়।

Manual5 Ad Code

এ ব্যাপারে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারটি বর্তমানে মুসলমানদের সাহায্য ও সহযোগিতায় নিরাপদে আছে। ইসলাম ধর্ম গ্রহণকালে তাদের কাপড়-চোপড়সহ তাৎক্ষণিক খরচের ব্যবস্থা করেছি আমরা। ইসলাম ধর্ম গ্রহণ করে তারা অনেক খুশি এবং আনন্দিত। তারা সবাই ভালো আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code