সরকারের অনেক সেবাই এখন অনলাইনে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :: রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ই-ফাইলিং সফ্টওয়ারের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দেশ ডিজিটাল হওয়ার পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি। বতর্মান সরকারের অনেক সেবা অনলাইনে মিলছে। কার্যক্রম গতিশীল করতে ই-ফাইলিং কার্যক্রমের বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম আরো গতিশীল হবে।

Manual4 Ad Code

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান। আরো বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code