রংপুরে অপুষ্টিতে ভুগছে ৩৩ শতাংশ শিশু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

সংবাদদাতা রংপুর :: রংপুরে ৩৩ শতাংশ শিশু অপুষ্টি ভুগছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবু জাকিরুল ইসলাম।

Manual1 Ad Code

বুধবার নগরীর সিও বাজারে ইএসডিও সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি বিষয়ক সভায় তিনি এ তথ্য জানান।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, রংপুর সিটি কর্পোরেশন এলাকার চিত্র ভয়াবহ। নগরীর ৩৩টি ওয়ার্ডে ৬ থেকে ১৮ মাস বয়সের শিশুরা অপুষ্টির শিকার। সরকার রংপুরে বিশেষ কর্মসূচি চালু করেছে, যাতে জেলায় কোনো শিশু অপুষ্টির শিকার না হয়।

সিভিল সার্জনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডা. হাবিবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ’র সহকারী পরিচালক ডা. আকতার হোসেন।

Manual4 Ad Code

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিসিও কো-অপারেশন (সিইএ) প্রকল্পের টেকন্যিাল এক্সপার্ট মানিরুজ্জামান মুকুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্লান বাংলাদেশ প্রতিনিধি ডা. মাহাবুবুল আলম, ইউএনডিপির প্রতিনিধি মতিয়ার রহমান, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি গোলাম রব্বানী, ফিদার নির্বাহী পরিচালক ফিরোজা বেগম, সাংবাদিক আব্দুর রহমান মিন্টু ও সাইফুল ইসলাম।

Manual8 Ad Code

সভায় অংশ নেন সরকারি কর্মকর্তা, সিএসএ ফর সান’র বিভাগীয় সদস্য, সুশীল সমাজ, গণমাধ্যম ও এনজিও প্রতিনিধিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code