গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা শাবকের জন্ম

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

সংবাদদাতা ঢাকা :: নতুন এ অতিথিসহ পার্কের জেব্রা পরিবারে জেব্রার সংখ্যা দাঁড়াল ১৬টি। এর আগে গত ২৮ মে আরও একটি জেব্রা শাবকের জন্ম হয়। জন্মের কিছু সময় পর থেকেই মা জেব্রা ও শাবকটিকে বেষ্টনীতে বিচরণ করতে দেখা গেছে।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে আরো একটি শাবকের জন্ম হয়েছে।

৯ জুন, রবিবার ভোরে জেব্রা শাবকটির জন্ম হয়। এ নিয়ে পার্কের কোর সাফারি জোনে পঞ্চমবারের মতো জেব্রার বাচ্চা দেওয়ার ঘটনা ঘটল।

Manual3 Ad Code

সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নতুন এ অতিথিসহ পার্কের জেব্রা পরিবারে জেব্রার সংখ্যা দাঁড়াল ১৬টি। এর আগে গত ২৮ মে আরও একটি জেব্রা শাবকের জন্ম হয়। জন্মের কিছু সময় পর থেকেই মা জেব্রা ও শাবকটিকে বেষ্টনীতে বিচরণ করতে দেখা গেছে।

পার্কের বন্যপ্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন জানান, মা জেব্রা ও শাবক উভয়েই সুস্থ রয়েছে। মা জেব্রাসহ শাবকটি অন্যান্য জেব্রার সঙ্গেই বেষ্টনীর বিভিন্ন স্থানে চলা ফেরা করছে।

Manual1 Ad Code

তিনি বলের, “মা জেব্রার পুষ্টিমানের কথা বিবেচনা করে খাদ্যে পরিবর্তন করা হয়েছে। জেব্রার প্রধান খাবার ঘাস। বর্তমানে ঘাসের পাশাপাশি মা জেব্রাকে ছোলা, গাজর ও ভুষি দেয়া হচ্ছে।”

Manual2 Ad Code

তবে পার্ক কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শাবকটি পুরুষ না মাদি তা এখনই জানায়নি।

Manual6 Ad Code

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বলেন, “সাফারি পার্ক কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যায় বর্তমানে সেখানে দেশীয় পরিবেশে বিভিন্ন বিদেশি প্রাণী থেকে বাচ্চা পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে সাফারি পার্কটি স্বয়ংসম্পূর্ণ হচ্ছে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code