অবশেষে জিতল ব্রাজিল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

দারুণ খেলে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। কিন্তু এরপর হয় ছন্দপতন। কোপা আমেরিকার শিরোপা জেতার পর টানা পাঁচ ম্যাচে জয় পায়নি তিতের শিষ্যরা! শনিবার চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার বিপক্ষেও হার মানে তারা। তবে আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় ‍তুলে নিয়েছে সেলেকাওরা। আর এই জয়ের মধ্য দিয়ে বছর শেষ করল তারা।

Manual1 Ad Code

 

সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। এ সময় গোল করে দলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। ৩৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কুতিনহো। তাতে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

 

Manual1 Ad Code

বিরতির পর ফিরে এসে ৬০ মিনিটে দানিলো গোল করে দলকে এগিয়ে নেন। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ৩-০ গোলের জয় দিয়ে বছর শেষ করল সেলেকাওরা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code