ইতালিতে মঈন উদ্দিন খান বাদলের স্মরণে শোক সভা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদলের স্মরণে রোমে সর্বসাধারণের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর সন্ধ্যায় রাজধানী রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো নাফিসা বার রেস্টুরেন্টে বাংলাদেশ জাসদ ইতালি শাখার আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

 

Manual3 Ad Code

সংগঠনের সভাপতি ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিছুজ্জামানের সভাপতিত্বে ও বাংলাদেশ জাসদ ইতালির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ভুট্টোর পরিচালনায় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলি আহাম্মদ ঢালী, ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী।

 

Manual4 Ad Code

 

 

এ ছাড় উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সহ-সভাপতি সুরদার লুৎফর রহমান, জামান মোক্তার, কামরুল আহসান মন্টু, নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক স্বপন হাওলাদার, ব্যবসায়ী এমডি তারা মিয়া, আমরা মুক্তযোদ্ধার সন্তান ইতালি শাখার সাধারণ সম্পাদক খান রিপন, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ডি রিয়াজ হোসেন, ইতালি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নুরুল কবির, যুবলীগ নেতা স্বপন দাস, জাসদ নেতা আব্দুল ওহাব প্রমুখ।

Manual5 Ad Code

 

শোক সভায় আলোচকরা মঈন উদ্দিন খানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন। তারা বলেন, মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে বাংলাদেশ একজন খাটি দেশপ্রেমিক ও সূর্য সন্তানকে হারালো। বাংলাদেশ জাতীয় সংসদে তার জাতীয় গুরুত্বপূর্ণ আমাদের অনেক ক্ষেত্রে পাথেয় হয়ে থাকবে। শোক সভা শেষে স্থানীয় মক্কী মসজিদে মরহুমের স্মরণে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code