আবুধাবিতে স্বেচ্ছাসেবক লীগের বার্ষিক বনভোজন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মহান বিজয় দিবস ও আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে আবুধাবি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

Manual2 Ad Code

আবুধাবির কর্নেশ পার্কে সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন- স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুলতান আহমেদ সোহাগ ও যৌথ পরিচালনা করেন মোহাম্মদ আবু তৈয়ব ও সোহেল মাঝি।

 

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ সিকদার ও প্রধান বক্তা ছিলেন ফাহাদ আলী ফাহাদ।

 

Manual6 Ad Code

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের সিইও আমিরুল হাসান, ইঞ্জিনিয়ার নুর, ফখরুল ইসলাম সিআইপি, সিকান্দার হোসেন, আকবর বাদশা, শিফন, ইলিয়াস হওলাদার, ফরিদা বেগম, মিজানুর রহমান, মনিরুজ্জামান, বেলাল, রিয়াদ, জুয়েল, ফয়সাল ও রবিউলসহ আরো অনেকে।

 

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের ভাবমূর্তি উজ্জল রেখে দেশের সুনাম বৃদ্ধিতে এক সাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। সভা শেষে আগত অতিথিদের মাঝে সঙ্গীত পরিবেশন করেন কামরান। পরে রাফেল ড্রতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code