রাজ্যসভায়ও পাস হয়ে গেল নাগরিকত্ব বিল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

শেষ পর্যন্ত রাজ্যসভায়ও পাস হলো ক্ষমতাসীন বিজেপি সরকারের আনা বহুল আলোচিত নাগরিকত্ব বিল। এর ফলে বিলটির আইনে পরিণত হওয়ার পথে আর বাধা রইলো না।

প্রথমেই এই বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হবে কি না, তা নিয়ে ভোটাভুটি হয়। তাতে শাসক পক্ষের জয় হয়। অর্থাৎ সিলেক্ট কমিটিতে না পাঠানোর পক্ষে রায় দেয় রাজ্যসভা। এর পর বিল পাশ নিয়ে ভোটাভুটি। বিলটির পক্ষে ১২৫ ভোট আর বিপক্ষে পড়েছে ১০৫ ভোট। বিজেপির ঘনিষ্ঠ মিত্র শিব সেনার এমপিরা ভোট বয়কট করেছেন।

Manual1 Ad Code

বিলটি পাসের পর কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, ‘এটি ভারতের জন্য একটি কালো দিন’।

এর আগে সোমবার লোকসভায় পাস হয় নাগরিকত্ব (সংশোধনী) বিল। এটি বুধবার উপস্থাপনের পরই রাজ্যসভায় তুমুল বিতর্ক হয়। বিলটিতে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে আশ্রয় নেয়া হিন্দুসহ অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার বিধান রাখা হয়েছে।

Manual1 Ad Code

বিলের পক্ষে সাফাই গেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘লাখ লাখ মানুষের সঙ্গে ধর্মীয় প্রতারণা হয়েছে। এই বিলের মাধ্যমে সেই সব শরণার্থীদের অধিকার দেওয়া হবে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code