খালেদা জিয়ার উপদেষ্টা কবির মুরাদ আর নেই

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবির মুরাদ ইন্তেকাল করেছেন।

Manual2 Ad Code

শনিবার বিকেল ৩ টা ৩৫ মিনিটে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

Manual1 Ad Code

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে কবির মুরাদ রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পাঁচ দিন ভর্তি ছিলেন। এরপর গত পরশু তিনি সেখান থেকে বিএসএমএমইউতে ভর্তি হন।

তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code